ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাবি প্রশাসন বিশাল র‍্যালি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (৬ জুলাই) জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে উদ্ভোদন করেন অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার। ১৯৫৩ সালের এই দিনে যাত্রা শুরু হয় রাবির।

এদিন সকাল দশটায় জাতীয় সংগীত পরিবেশন ও প্রশাসন ভবন-১ এর সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে দশটায় বেলুন, ফেস্টুন ও পায়রা অবমুক্তকরণ করা হয় এবং এরপর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বৃক্ষরোপণ, বেলা সাড়ে ১১টায় সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলাধুলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধন কালে শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আসতে পেরেছি এজন্য উদ্যোক্তা এবং মাননীয় উপাচার্যকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এ বিশ্ববিদ্যালয়ের অবদান রয়েছে আমাদের জাতীয় জীবনের বিভিন্ন পর্যায়ে। এই জুলাই মাসে এই ধরনের একটা অনুষ্ঠান আসতে পেরে, তরুণদের সামনে আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরো বলেন, আশা করছি অত্যন্ত আনন্দের সাথে আমরা দিনটি উদযাপন করতে পারব। সকলে মিলে বিশ্ববিদ্যালয়ের এই পরিবেশ সমন্বিত রাখতে পারব। এই বিশ্ববিদ্যালয় যেন আগামী অনেক বছর তার যে গুরু দায়িত্ব এবং যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নিয়ে করছে তা যেন ধরে রাখতে পারে কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাবি প্রশাসন বিশাল র‍্যালি

আপডেট সময় : ১০:৫২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫