ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়া ঋতুপর্ণাদের মধ্যরাতে সংবর্ধনা দেবে বাফুফে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: প্রথম দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে। মিয়ানমার থেকে আগামীকাল রাতে দেশে ফিরবে বাংলাদেশ দল। বিমানবন্দর থেকে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আনা হবে মেয়েদের। ইতিহাস গড়া পুরো দলকে রাত আড়াইটার দিকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

আজ সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আর্থিক পুরস্কারের ব্যবস্থা করব। নারী সাফের জন্য যে অর্থ বরাদ্দের কথা বলা হয়েছিল, সেটা এখনো তারা পায়নি। আশা করি, শিগগিরই তা পেয়ে যাবে। আগামী কয়েক মাসে আর্থিকভাবে কোনো নারী ফুটবলার পিছিয়ে থাকবে না। যেহেতু সময় কম তাই রাতেই মেয়েদের সংবর্ধনা দেওয়া হবে। অনেকে আবার ভুটানের ফ্লাইট ধরবে কয়েক ঘণ্টার মধ্যে।’

এশিয়ান কাপ বাছাইয়ে তিন ম্যাচে তিন জয় পাওয়ায় মেয়েদের তাই বাড়তি আনন্দ হচ্ছে। অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘বলে বোঝানোর মতো নয়, এত আনন্দ। যে লক্ষ্য নিয়ে এসেছি, সেটা পূর্ণ করতে পেরেছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমার ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় জয়। যেটা আমি সব সময় বলতাম, সাফের গণ্ডি পেরিয়ে আমরা যেন এশিয়াতে যেতে পারি। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সব সময়। পরবর্তী লক্ষ্য সাফ অনূর্ধ্ব-২০, এটা নিয়েই চিন্তা করছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইতিহাস গড়া ঋতুপর্ণাদের মধ্যরাতে সংবর্ধনা দেবে বাফুফে

আপডেট সময় : ০৫:১৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫