ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬৫ হাজার ৫৭৩ হাজি দেশে ফিরেছেন। শনিবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়।

হজযাত্রী পরিবহণে অংশ নিয়েছিল তিনটি বিমান সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩০ হাজার ৪৪৩ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স ২৬ হাজার ৩৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে।

এখন পর্যন্ত মোট ১৮০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন ধর্মপ্রাণ মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন।

২৯ এপ্রিল হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। এরপর এক মাস ধরে হজ ফ্লাইটগুলো পর্যায়ক্রমে পরিচালিত হয়।

সর্বশেষ হজ ফ্লাইটটি ১ জুন সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। পুরো হজ মৌসুমে মোট ২২০টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

আপডেট সময় : ০৫:২৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫