ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের অব্যাহত সন্ত্রাস ও সিটি কলেজে বর্বরোচিত হামলার প্রতিবাদ শিবির সভাপতির রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রামেক হাসপাতাল মায়ের মৃত্যুর প্রতিবাদ করা সেনাসদস্যকে মারধর রাজশাহীতে ভুয়া ছাড়পত্রে বিএনপি নেতা জেলহাজতে: ফেঁসে যাচ্ছেন বাদী ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার নিশ্চিত করা হবে রাজশাহীতে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন ছাত্রদলের ‘আদু ভাইদের’ সিট দিয়ে তোপে প্রশাসন ১১ দলীয় ঐক্যের সংরক্ষিত আসনের নারী প্রার্থীদের তালিকা প্রকাশ

রাজশাহীতে সেনা অভিযানে ১৫ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ২১৮ বার পড়া হয়েছে

 স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর টিকাপাড়া ও খুলিপাড়া এলাকায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে হত্যাসহ ১৫ মামলার আসামি কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুর আড়াইটা থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় অস্ত্রের খোঁজে জুলুর বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হয়।

জুলু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের উপ দপ্তর সম্পাদক।

গ্রেপ্তার অপর দুজন হলেন জুলুর ছেলে জিম ইসলাম (২৫) ও তার সহযোগী মো. মুন্না (২৩)।
এর আগের দিন মঙ্গলবার জুলুর দুই ভাতিজার নেতৃত্বে নগরীর বাসার রোড এলাকায় ফাঁকা গুলি ছোড়ে কয়েকজন দুর্বৃত্ত।

এ ঘটনায় সিয়াম ইসলাম নামের এক যুবক বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, জুলুর বিরুদ্ধে ঢাকায় ৫ আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে হত্যা মামলা রয়েছে।

ওই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি রয়েছেন। এ ছাড়াও জুলুর বিরুদ্ধে ৫ আগস্টের আগেও হত্যাচেষ্টাসহ আরো ১৪টি মামলা রয়েছে। কিন্তু ৫ আগস্টের পরে জুলু স্থানীয় সাবেক কাউন্সিলরের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেন। জুলুসহ কয়েকজন কথিত সাংবাদিকের নেতৃত্বে রাজশাহী প্রেসক্লাব দখল করে ব্যাপক চাঁদাবাজি চালাতে শুরু করেন শহরজুড়ে।

এসব অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন কথিত আরো কয়েকজন সাংবাদিক।
জুলুর ইন্ধনে তার ছেলে-ভাতিজারাও শহরজুড়ে ব্যাপক চাঁদাবাজি শুরু করেন। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। এমনকি কয়েকজন সাংবাদিককেও নির্যাতন করা হয়।

এসব অভিযোগের পর সেনাবাহিনী বুধবার দুপুরে জুলুর বাড়িতে অভিযান চালিয়ে জুলুসহ তিনজনকে গ্রেপ্তার করে নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করে।

এদিকে নজরুল ইসলাম জুলু গ্রেপ্তারের খবরে স্থানীয় জনতা এলাকায় মিষ্টি বিতরণ করেন। তারা বুধবার রাতেই রাজশাহী প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দিয়ে জুলুর কাছ থেকে প্রেসক্লাবকে মুক্ত করেন।

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি এবং জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমান অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পরে কথিত সাংবাদিক জুলু আমাদের প্রেসক্লাবটি জোর করে দখল করে রেখেছিল। তার কয়েকজন সহযোগী মিলে প্রেস ক্লাবটিকে টর্চার সেলে পরিণত করেছিল। বিভিন্ন কর্মকর্তাদের ভয়-ভীতি দেখিয়ে সেখানে নিয়ে তাদের কাছ থেকে চাঁদাবাজি করা হতো।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হোসেন বলেন, কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। ঢাকায় ছাত্র-জনতার ওপরে হামলা ও হত্যার অভিযোগে মামলা রয়েছে। এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে সেনা অভিযানে ১৫ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৫:৫৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫