রাজশাহী মহানগর ৫নং ওয়ার্ডে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ৫নং ওয়ার্ডে যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর যুবক যুবতলের আহবায়ক মাহফুজুর রহমান লিটন বলেন, বিগত সরকারের আমলে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ১৭ ব্ছর রাজ পথে থেকে আন্দোলন করতে গিয়ে আমাদের মধ্যে অনেকে হামলা, মামলা, নির্যাতনের শিকার হতে হয়েছে। আমাদের অনেক ভাইদের জীবনও দিতে হয়েছে। তবুও তারা রাজপথ ছাড়ে নাই। রাজপথে থেকেই বিগত সরকারের পতন হয়েছে। খুনি হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পালিয়েছে । কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাত বছর কারাগারে থাকতে হয়েছে শুধু একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। যেন বাংলার মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পায়।
তিনি যুবদলের কর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের সকলকে প্রস্তুুত থাকতে হবে কেউ যেন এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র না করতে পারে। প্রয়োজন হলে আমরা আবারো রাজপথে থেকে আন্দোলন করে ভোটের অধিকার ফিরিয়ে আনবো।
সদস্য সচিব রফিকুল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।সঞ্চালনায় ছিলেন সদস্য আব্দুল্লাহ
সদস্য হাফিজুর ইসলাম আপেল।
এছাড়াও আরো রাজশাহী জেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তারেক, রাজপাড়া থানার কৃষক দলের সাবেক সভাপতি সিজু। রাজপাড়া থানা বিএনপির এম এ খালেক, ৫ নং ওয়ার্ডের যুবদল সদস্য আব্দুল্লাহ-সহ যুবদের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।###




















