ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর জামায়াতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামির দুই সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকায় ইরান দূতাবাসে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোসির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির, সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

এ বিষয়ে জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি যুদ্ধবাজ ইসরায়েল আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও জাতিসংঘ ঘোষিত সনদ লঙ্ঘন করে ইরানের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হানে। দখলদার ইসরায়েলের এই আক্রমণে ইরানি জনগণের জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ইরানের অনেক সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।

বাংলাদেশের জনগণ, বিশেষ করে জামায়াতে ইসলামী, যুদ্ধবাজ ইসরায়েলের এই আগ্রাসী আক্রমণের তীব্র নিন্দা জানায় এবং ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করে। রাষ্ট্রদূতমানসুর চাভোসি জামায়াতের এই ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন এবং নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করেন। সেই সঙ্গে নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ভবিষ্যতে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর জামায়াতের

আপডেট সময় : ১১:২৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫