ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: ভোটের আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আগের প্রশাসন ও পতিত সরকারের কাঠামোর মধ্যে নির্বাচন আয়োজন করলে তা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। তাই জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই আমরা প্রয়োজনীয় সংস্কার চাই। একই সঙ্গে আগে আমরা স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাই।’

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর উপজেলা ও থানা আমিরদের শিক্ষাশিবিরে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করতে হবে, যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিতে পারেন। তারা আমাদের গৌরব। তারা দেশের অর্থনীতিকে মজবুত করছেন। তাদের অধিকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ‘আমাদের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। জনগণের সঙ্গে মিলেমিশে তাদের সমস্যা সমাধানের মাধ্যমে আস্থা অর্জন করে জামায়াতের গণভিত্তি শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থীর প্রাথমিক সিলেকশন দিয়েছি এবং প্রস্তুতি নিচ্ছি। আমরা যদি আল্লাহর ওপর ভরসা রেখে সবাই আন্তরিকভাবে চেষ্টা করি, তবে আল্লাহ অবশ্যই আমাদের বিজয় দান করবেন। আমরা একটি সুস্থ, সুন্দর, জনকল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই।’

দুই দিনব্যাপী এ শিক্ষা শিবিরের প্রথম দিনে আরো বক্তব্য দেনÑজামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ ও মাওলানা আবদুল হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত

আপডেট সময় : ০১:৫৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫