ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই: ফয়জুল করীম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের (শায়েখে চরমোনাই) সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘আওয়ামী লীগ বিগত ১৬ বছর যেভাবে সাধারণ মানুষের ওপর অন্যায়-অত্যাচার করেছে, ঠিক একইভাবে বিএনপিও শুরু করছে। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই।’

আজ মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আগে আওয়ামী লীগের লোকজন যে সুরে কথা বলতেন, সেই সুরেই বিএনপি নেতৃবৃন্দ কথা বলছেন। বাংলাদেশে যারাই ক্ষমতায় ছিলেন, কেউই জনগণের কাজ করেন নাই। তাই হাতপাখায় ভোট দিয়ে বিজয় করতে পারলে দেশের বিজয় হবে, সাধারণ জনগণের বিজয় হবে। তিনি ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রতীক হাতপাখায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

গণসমাবেশ পরিচালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারি মুফতি আল আমিন বীন হোসাইন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই: ফয়জুল করীম

আপডেট সময় : ০৯:৩৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫