ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের দুর্ভোগ লাঘবে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে শনিবার রুকন শিক্ষা শিবিরে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

সংস্কারের আগে নির্বাচন দিলে আবারো ফ্যাসিবাদ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, “আমরা নির্বাচনের আগে সংস্কারের প্রস্তাব দিয়েছি। নির্বাচন ব্যবস্থার মধ্যে সংস্কার করতে হবে। দেশবাসী দুর্ভোগ পোহাচ্ছে, জনগণের দুর্ভোগ লাঘবে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তারপর জাতীয় সংসদ নির্বাচন। সংসদে সংখ্যানুপাতিক আসন বিন্যাস করতে হবে।”

শনিবার (২১ জুন) দুপুরে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‍“রাষ্ট্র ও সমাজ পরিবর্তনে সাংবিধানিক পদ্ধতি হলো নির্বাচন পদ্ধতি। জামায়াত তার উদ্দেশ্যে ও লক্ষ্যে নিয়মতান্ত্রিক পন্থা গণতান্ত্রিক পদ্ধতিকে বেছে নিয়েছে সমাজ পরিবর্তনের জন্য। এজন্য আমাদের আগামী নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।”

তিনি বিগত দিনের সরকার প্রধানদের প্রসঙ্গ টেনে জনগণকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “এ যাবৎ যারা দেশ শাসন করেছেন তারা কি সুশাসন কায়েম করেছন? গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছেন? মানুষের অধিকার, ন্যায়বিচার কোনটাই তারা প্রতিষ্ঠা করতে পারেননি। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”

জামায়াতের শরীয়তপুর জেলা আমির অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, ফরিদপুর অঞ্চল টিম সদস্য অ্যাডভোকেট আজমল হোসাইন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও শরীয়তপুর-৩ নির্বাচনী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আজহারুল ইসলাম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোশাররফ হোসেন মাসুদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনগণের দুর্ভোগ লাঘবে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে

আপডেট সময় : ০১:১৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫