ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনুসন্ধানই আটকে আছে আইসিটি শ্বেতপত্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: নির্ধারিত সময়ে জমা হচ্ছে না তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের অনিয়ম-দুর্নীতি তদন্তে গঠিত আইসিটি শ্বেতপত্র টাস্কফোর্সের প্রতিবেদন। আজ ২১ জুনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানের কাজ শেষ না হওয়ায় শ্বেতপত্র প্রণয়নে আরও মাসখানেক লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, টাস্কফোর্সকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তাদের আরও কিছুটা সময় লাগবে। টাস্কফোর্স আইসিটি খাত এবং এ-সংশ্লিষ্ট সকল দুর্নীতি অনুসন্ধানে কাজ করছে।

চলতি বছরের ১৭ এপ্রিল টাস্কফোর্স গঠনের গেজেট প্রকাশিত হয়। এর প্রধান হলেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহ। অন্য সদস্যরা হলেন অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হোসেন, আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী, প্রযুক্তি বিশেষজ্ঞ মাহমুদ সালাম মারুফ এবং সাংবাদিক মো. শরিয়ত উল্যাহ। এ ছাড়া প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞ আসিফ শাহরিয়ার সুস্মিত।

টাস্কফোর্সের প্রধান অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহ বলেন, প্রতিবেদন চূড়ান্ত করার আগে নাগরিক ও বিভিন্ন অংশীজনকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী, সবার কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে।

আইসিটি টাস্কফোর্সের পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ খাতের অনিয়ম-দুর্নীতি তদন্তে পৃথক আরেকটি টাস্কফোর্স কাজ করছে। গত ২১ এপ্রিল গঠিত এই টাস্কফোর্স কমিটিতেও সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহ। কমিটির আহ্বায়ক হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান। অন্য সদস্যরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুছাবের উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. লুতফা আক্তার, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এখলাস উদ্দিন আহমেদ, প্রযুক্তিবিদ ফিদা হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা সহকারী এজাহার উদ্দিন অনিক। এই টাস্কফোর্সকে কার্যক্রম শুরুর তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনুসন্ধানই আটকে আছে আইসিটি শ্বেতপত্র

আপডেট সময় : ১২:৫০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫