ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরিধি বাড়ছে টেস্ট ম্যাচের- হয়ে যাচ্ছে চার দিনের!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিসর বাড়াতে এবং ছোট দলগুলোর অংশগ্রহণ সহজ করতে টেস্ট ক্রিকেটে বড় একটি পরিবর্তনের পথে হাঁটছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন পরিকল্পনায়, কিছু দল আগামী চক্র থেকে চার দিনের টেস্ট খেলবে। ঐতিহ্যবাহী শক্তিশালী দলগুলোকে রাখা হবে পাঁচ দিনের নিয়মে। লক্ষ্য- অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ টেস্ট ক্রিকেট গড়ে তোলা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চলমান লর্ডস ফাইনালের সময় আইসিসির অভ্যন্তরীণ বৈঠকে এ প্রসঙ্গে আলোচনা হয়। আইসিসি চেয়ারম্যান জয় শাহ চার দিনের ম্যাচের প্রতি সমর্থন জানান, যা চারদিক থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায়।

মূল উদ্দেশ্য হলো, আফগানিস্তান, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ের মতো দলগুলোকে আরও বেশি টেস্ট ম্যাচে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। কারণ, আর্থিক ও সময়সীমার বাধায় এসব দেশ নিয়মিত পাঁচ দিনের টেস্ট আয়োজন করতে পারে না। চার দিনের টেস্ট হলে খরচ যেমন কমবে, তেমনি টেস্ট সিরিজের সময়সীমাও সংকুচিত হবে। যা ছোট দলগুলোর জন্য আদর্শ।

তবে, ঐতিহ্যবাহী সিরিজগুলোতে কোনও পরিবর্তন আসছে না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত তাদের গুরুত্বপূর্ণ সিরিজগুলো যেমন অ্যাশেজ, বর্ডার-গাভাসকার ট্রফি কিংবা নতুন সংযোজিত অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি আগের মতোই পাঁচ দিনেই খেলে যাবে।

আইসিসির ধারণা, চার দিনের টেস্ট চালু হলে শুধু সময় বা অর্থই নয়, বদলাবে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার ধরনও। এটি হবে এক নতুন যুগের সূচনা, যেখানে আরও বেশি দেশ টেস্ট খেলার সুযোগ পাবে এবং ক্রিকেট আরও বিস্তৃত, বৈচিত্র্যময় ও দীর্ঘস্থায়ী হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরিধি বাড়ছে টেস্ট ম্যাচের- হয়ে যাচ্ছে চার দিনের!

আপডেট সময় : ০১:২০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫