ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডার ক্লাব ফুটিয়ে তুলল বাংলাদেশকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শেষের পরই শমিত শোম উড়াল দিয়েছেন কানাডায়। আন্তর্জাতিক ফুটবল শেষে এখন তাঁর ব্যস্ততা ক্লাব ফুটবল নিয়ে। বাংলাদেশ সময় গতকাল রাতে তিনি খেলতে নেমেছেন তাঁর কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসির হয়ে।

শমিতের ক্যাভালরি এফসি সামাজিক মাধ্যমে ১১ ফুটবলারের একটি ছবি পোস্ট করেছে। সেই ১১ ফুটবলারের মধ্যে আছেন শমিতও। ১০ দেশের পতাকার ইমোজি দেওয়া হয়েছে ক্লাবটির সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে। যার মধ্যে যুক্তরাজ্যের পতাকা আছে দুইবার। বাংলাদেশ, সোমালিয়া, জার্মানি, জ্যামাইকা, পোল্যান্ড, ইতালি, কলম্বিয়া, নিউজিল্যান্ড ও বেলজিয়ামের পতাকা একবার করে ব্যবহার করা হয়েছে। এমনকি শমিতের জার্সির সামনের অংশে বাংলাদেশের পতাকা ব্যবহার করা হয়েছে। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডল, ফেসবুক পেজ—দুই জায়গায় একই ছবি পোস্ট করা হয়েছে।

শমিতকে নিয়ে ক্যাভালরি এফসি ছবি পোস্ট করার পর মন্তব্যের ঘরে অনেকেই শুভকামনা জানিয়েছেন বাংলাদেশি ফুটবলারকে। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আমাদের বাঘ শমিত শোম।’ বাংলাদেশ সময় ভোর ৪টায় পোস্ট দেওয়ার পর সাত ঘণ্টায় ৪ হাজারের কাছাকাছি মন্তব্য হয়েছে। মন্তব্য দেখে বোঝা গেল অধিকাংশই বাংলাদেশি। প্রতিক্রিয়া এসেছে ৬০ হাজারের বেশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কানাডার ক্লাব ফুটিয়ে তুলল বাংলাদেশকে

আপডেট সময় : ০৬:২৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫