ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে খেলাফত মজলিসের প্রশ্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: কোনও একটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে যৌথ বিবৃতি প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে এবং অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রীয় বৈষম্যের বার্তা পৌঁছে দেয়। তাই এ বিষয়ে সরকারকে আরও সতর্ক এবং ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করা জরুরি। যাতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ নিশ্চিত হয়।

শনিবার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বিবৃতিতে তারা বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসন এবং একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরিতে যেকোনও গঠনমূলক সংলাপ ও আলোচনাকে আমরা স্বাগত জানাই।

এর আগেও যখন প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেন, তখন বাংলাদেশ খেলাফত মজলিস তা স্বাগত জানিয়েছিল। যদিও আমাদের প্রাথমিক অবস্থান ছিল প্রয়োজনীয় সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত হলে ফেব্রুয়ারিতে নির্বাচন অধিকতর বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হবে।

লন্ডনে আলোচনায় তারেক রহমানের পক্ষ থেকেও অনুরূপ প্রস্তাব এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শর্তসাপেক্ষে ফেব্রুয়ারির সম্ভাবনা উন্মুক্ত রাখা একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হওয়া উচিত।

নেতারা আরও বলেন, একটি নির্দলীয় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব হচ্ছে সব রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ নিশ্চিত করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে খেলাফত মজলিসের প্রশ্ন

আপডেট সময় : ০১:৩৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫