ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দৃশ্যমান বিচার ও সংস্কারের কাজ জাতি প্রত্যাশা করে: অধ্যাপক মুজিবুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর একটি মিলনায়তনে এ রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জায়ামাতে ইসলামীর  কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

প্রধান অতিথির আলোচনায় তিনি বলেন, দৃশ্যমান বিচার ও সংস্কারের কাজ জাতি প্রত্যাশা করে । বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে,জনগণকে মিথ্যা আশা দিয়ে, ভোটের অধিকার খর্ব করে গণতন্ত্রকে হত্যা করেছে। বিনা বিচারে ও মিথ্যা ভোটে যে সকল হত্যাকান্ড ঘটেছে তার বিচার নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবে আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা ও শহীদ পরিবারগুলোর খোঁজ খবর নেওয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি আরও বলেন, দেশের কল্যানের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের অধিকার নিশ্চিত করতে হলে জাস্টিস কায়েম করতে হবে। ইসলাম মানুষের সার্বিক জীবনের সমস্যার সমাধান দিতে পারে, তাই কোরআনের আলোকে ব্যাক্তি জীবন গঠন করতে হবে এবং সততার মানদন্ডে সমাজ পরিচালনা করতে হবে।

রাজশাহী মহানগরী জাময়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসাইন, এ্যড. আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল। সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, রাজশাহী -৩ সংসদীয় আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মপরিষদ সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দৃশ্যমান বিচার ও সংস্কারের কাজ জাতি প্রত্যাশা করে: অধ্যাপক মুজিবুর রহমান

আপডেট সময় : ০৮:৩৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫