ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছাত্রশিবিরকে প্রকাশ্যে হত্যার হুমকি, আইনের আওতায় আনার দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ছাত্রশিবিরকে প্রকাশ্যে হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী মহানগর শাখা।

শনিবার (৩১ মে) মহানগর শাখার সভাপতি মোহাঃ শামীম উদ্দীন ও সেক্রেটারি ইমরান নাজির যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ছাত্রশিবিরের অভিযোগ হুমকিদাতা ব্যক্তি ছাত্রদল কর্মী।

বিবৃতিতে ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, “গত ৩০ মে রাজশাহী নগরীর ভাটাপাড়া এলাকার আব্দুস সাত্তারের পুত্র আহনাফ তাহমিদ অর্জন (২৩) নামের এক ছাত্রদল কর্মী তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন ‘শিবির মারা জায়েজ ছিল, জায়েজ আছে, জায়েজ থাকবে। এ বিষয়ে তারা জানান, এটি শুধু তার ব্যক্তিগত মনোভাব নয়, বরং ছাত্রদলের সামগ্রিক মানসিকতারই বহিঃপ্রকাশ। এ ধরনের প্রকাশ্য হুমকিমূলক বক্তব্যে মহানগর ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।”

নেতৃবৃন্দরা বলেন, “ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ‘শিবির’ ট্যাগ দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নিরীহ সাধারণ শিক্ষার্থীদের ওপর নানাবিধ জুলুম ও নির্যাতন করেছে। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকেও ‘শিবির’ ট্যাগ দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। আজও দেখা যাচ্ছে, ছাত্রদলের একজন কর্মী প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে যা প্রমাণ করে, সন্ত্রাসী মানসিকতা এখনো বিদ্যমান।”

এসময় তারা এই ঘৃণ্য ও সন্ত্রাসী হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ইতোমধ্যে এ ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সভাপতি মোহাঃ শামীম উদ্দীনের পক্ষ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রয়োজনে মামলাও করা হবে।

তারা প্রশাসনের নিকট আহ্বান জানান, পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন অতি দ্রুত হুমকিদাতাকে আইনের আওতায় নিয়ে আসেন। এছাড়াও তারা বলেন ভবিষ্যতে ছাত্রদল এ ধরনের আত্মঘাতী, ঘৃণিত ও জঘন্য কর্মকাণ্ড থেকে বিরত থেকে নিজেদের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্রশিবিরকে প্রকাশ্যে হত্যার হুমকি, আইনের আওতায় আনার দাবি

আপডেট সময় : ১০:৩৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫