কুয়েট শিক্ষার্থী ইফাজের হামলাকারীদের শাস্তির দাবিতে রাজশাহী কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- আপডেট সময় : ০৪:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: কুয়েটের মেধাবী শিক্ষার্থী ইফাজের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (২৯ মে ) সকাল সাড়ে এগারোটায় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি রাজশাহী কলেজ থেকে যাত্রা করে নগরীর জাদুঘর মোড় এলাকা ঘুরে রাজশাহী কলেজের দ্বিতীয় গেটে এসে সমাপনী বক্তব্য অনুষ্ঠিত হয়।
এসময় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালির আবির বলেন, শুধু কুয়েটে না সারা দেশে এইধরনের গুপ্ত হামলা চলছে এবং হামলায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা । তিনি বলেন, এভাবে চলতে থাকলে ছাত্রদলের নেতৃবৃন্দরা ভবিষ্যতে রাজপথে থেকে এ হামলাকালীদেরকে মোকাবেলা করবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, ছাত্র নেতা আবু মুসা, সামিউল ইসলাম শিমুল, জুবায়ের হোসেন, শরিফুল ইসলাম সৌরভ, সারোয়ার আলম সাফি, রুহুল আমিনসহ কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা।
উল্লেখ্য মঙ্গলবার (২৭ মে) কুয়েট সড়কের নিরিবিলি রেস্তোরাঁর সামনে দুই শিক্ষার্থীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরবর্তীতে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।





















