ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের জল্পনা উড়িয়ে দিলেন নেতানিয়াহু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি উপসাগরীয় কয়েকটি দেশ সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার এই সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে মার্কিন প্রশাসনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খারাপ হয়েছে—এমন জল্পনা ছড়িয়ে পড়েছে। তবে বুধবার (২২ মে) তা বাতিল করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে ট্রাম্পের সাম্প্রতিক সফরে বড় অঙ্কের বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে তার সফরের তালিকায় রাখা হয়নি। এ নিয়ে গণমাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

আন্তর্জাতিকভাবে ইসরায়েলের ওপর চাপ বাড়তে থাকায়, ট্রাম্প গাজায় যুদ্ধ দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন এবং অবরুদ্ধ এলাকায় বেসামরিক মানুষের দুর্ভোগ নিয়ে কথা বলেছেন। গাজায় ১১ সপ্তাহের ইসরায়েলি সহায়তা অবরোধের ফলে গভীর মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের জল্পনা উড়িয়ে দিলেন নেতানিয়াহু

আপডেট সময় : ০৮:২৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫