ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে ভারতীয় বলে দেশি গরু উঠিয়ে আনার প্রতিবাদে বিজিবির সদর দপ্তরের সামনে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে ভারতীয় বলে দেশি গরু উঠিয়ে আনার প্রতিবাদে বিজিবির সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছে ।

রাজশাহীতে দেশি জাতের গরু উঠিয়ে আনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা।
আজ বুধবার দুপুরে নগরের শালবাগান এলাকায় বিজিবি সদর দপ্তরের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা।

পরে বিজিবির সদস্যরা তাদের সরিয়ে দিলে তারা রাস্তার অপর পাশে অবস্থান নেন।
এ নিয়ে বিজিবি সদর দপ্তরে রাজশাহী সিটি হাটের ইজারাদার ও ব্যবসায়ীদের সঙ্গে বিজিবির সভা হয়েছে।
গরুর ব্যবসায়ী ও হাট ইজারাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার সকালে রাজশাহীর পবা উপজেলার বাগধানী, বাগসারা ও দুয়ারী এলাকায় বিজিবি অভিযান চালিয়ে চার গাড়ি গরু জব্দ করে। মোট ২৪টি গরু নিয়ে আনা হয় বিজিবির সদর দপ্তরে। এই খবর পেয়ে ব্যবসায়ীরা দুপুরের দিকে জড়ো হন বিজিবির সদর দপ্তরে। তাদের সঙ্গে হাটের বিভিন্ন পর্যায়ের ইজারাদার ও অন্যান্য গরু ব্যবসায়ীরাও জড়ো হন। তারা সেখানে নানা স্লোগান দেন। পরে বিজিবির সদস্যরা তাদের রাস্তা ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তারা রাস্তা ছেড়ে দেন।

গরু ব্যবসায়ী রবিউল ইসলাম সেখানে অবস্থান করছিলেন। তিনি বলেন, আজ সকালে পবার দুয়ারী মোড় দিয়ে তানোর থেকে সিটি হাটের উদ্দেশে গরু আনছিলেন। তাদের গাড়িতে মোট আটটি গরু ছিল। গরুগুলো তারা তানোরের বিভিন্ন গ্রামের চাষীদের থেকে কিনেছেন। সেগুলো নিয়ে চলে এসেছে বিজিবি। এগুলো দেশিয় গরু, ভারতের না।

এই বিষয়ে বিজিবির সাথে যোগাযোগ করা হলে তারা কোন বক্তব্যে দিতে রাজি হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ভারতীয় বলে দেশি গরু উঠিয়ে আনার প্রতিবাদে বিজিবির সদর দপ্তরের সামনে বিক্ষোভ

আপডেট সময় : ১১:০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫