ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ ছাত্রদলের-যান চলাচল বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: ‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগ মোড়ে সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল।

‎আজ মঙ্গলবার বেলা ৩টার পর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান কর্মসূচি পালন করেন। সড়কে অবস্থান নেওয়ায় শাহবাগ মোড় দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে।

ছাত্রদল নেতা–কর্মীরা দুপুর থেকে জড়ো হতে থাকেন। এ সময় ছাত্রদলের নেতা–কর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।

‎অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতা–কর্মীরা জানান, সাম্য হত্যায় জড়িত বাকি আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে।

এ ঘটনায় ১৪ মে সকালে সাম্যের বড় ভাই শরিফুল ইসলাম ১০-১২ জনের নামে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।

সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ ছাত্রদলের-যান চলাচল বন্ধ

আপডেট সময় : ১১:১৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫