ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জের নির্মানাধীন বেইলী ব্রীজ পরিদর্শনে ড. মাওলানা কেরামত আলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-মনাকষা রোডের পাগলা নদীর উপর নির্মানাধীন বেইলী ব্রীজ পরিদর্শন করেছেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী ।

রবিবার (১৮ মে) বিকেলে তিনি এই ব্রীজ পরিদর্শন করেন । এসময় প্রায় দেড় বছর আগে শুরু হওয়া শিবগঞ্জের এই ব্রীজের কাজের মান ও গতি সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং উপজেলার দুর্লভপুর, মনাকষা ও বিনোদপুর সহ প্রায় ৬ টি ইউনিয়নের কয়েক লক্ষ মানুষের স্বপ্ন দ্রুত বাস্তবায়নের দাবী জানান । উপজেলার এসকল ইউনিয়নের বাসিন্দাদের ভোগান্তি দূরীকরণ ও জাতায়াতের সুবিধার্থে এই ব্রীজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, প্রায় দেড় বছর আগে শুরু হলেও রাজনৈতিক অস্থিরতা ও নির্মাণ সামগ্রী আমদানীসহ বিভিন্ন কারনে আশানুরূপ কাজ সমাপ্ত না হলেও সামনের সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে দ্রুত এই কাজটি সম্পন্ন করা দরকার ।

একটি রাজনৈতিক দলের নেতা ও সাবেক জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বের জায়গা থেকে জনগনের সুবিধার্থে তিনিও সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে এ কাজটি দ্রুত শেষ করতে চেষ্টা অব্যহত রাখবেন বলেও আশ্বাস দেন।

এসময় শিবগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: বাবুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও জনসাধারণ উপস্থিত ছিলেন । নির্মাণাধীন এই ব্রীজ পরিদর্শন ও দ্রুত কাজ সমাপ্ত করার ক্ষেত্রে জনগনের পক্ষ থেকে সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও চেষ্টা অব্যহত রাখার আশ্বাসে ধন্যবাদ জানান এলাকাবাসী ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জের নির্মানাধীন বেইলী ব্রীজ পরিদর্শনে ড. মাওলানা কেরামত আলী

আপডেট সময় : ১২:৪৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫