ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বিভাগে ভারী বৃষ্টি পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: দেশের বিভিন্ন বিভাগে কয়েক দিন ধরে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আবহাওয়া অধিদপ্তর তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের সর্তকবার্তা দিয়েছে। আজ রোববার (১৮ মে) আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের (২২ মে পর্যন্ত) এবং বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া সর্তকবার্তায় বলা হয়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টার বেশি) বর্ষণ হতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যত্র দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

চতুর্থ দিন অর্থাৎ ২১ মের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

২২ মে পঞ্চম দিনে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই।

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ্যযোগ্য কোনো পরিবর্তন নেই বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তিন বিভাগে ভারী বৃষ্টি পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

আপডেট সময় : ০২:১৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫