ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ দলকে পাকিস্তান সফরের অনুমতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:  পূর্বনির্ধারিত সূচি বদলে নতুন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিসিবি অপেক্ষায় ছিল বাংলাদেশ সরকারের অনুমতির। অবশেষে তাও মিলে গেল।

বৃ্হস্পতিবার (১৫ মে) বিকেলে বিসিবির একটি সূত্র অনুমতি পাওয়ার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ‘‘সরকার অনুমতি দিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়া বাকি।’’

আগের সূচি অনুযায়ী ফয়সালাবাদে ২৫ মে হওয়ার কথা ছিল সিরিজের প্রথম ম্যাচ। সংশোধিত সূচি অনুসারে, দুই দিন পিছিয়ে সিরিজ শুরু হবে ২৭ মে থেকে।

মূলত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সংশোধিত সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বাংলাদেশ সিরিজের সূচি পরিবর্তন করেছে পিসিবি। নতুন সূচিতে যেদিন পিএসএল ফাইনাল, সেদিনই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ফয়সালাবাদে।

২৭ মে- ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
২৯ মে- ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
১ জুন- ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৩ জুন- ৪র্থ টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৫ জুন- ৫ম টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ দলকে পাকিস্তান সফরের অনুমতি

আপডেট সময় : ০৫:১৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫