সংবাদ শিরোনাম ::
বিএনপির বেলপুকুর অফিস উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ৫৪৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেলপুকুর অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেলপুকুরে বিএনপির ২নং বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বেলপুকুর বাইপাশ সংলগ্ন একটি ঘর বিএনপির অফিস হিসেবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাকীম আহমেদ (মুস্তাক) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। তবে তিনি অসুস্থ থাকায় মুঠোফোনের মাধ্যমে মাইক্রফোনের সাহায্যে বক্তব্য রাখেন৷
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক ও পুৃঠিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো এন্তাজুল হক বাবু।




















