ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবার রাজশাহী কলেজ ছাত্রীনিবাসে চুরির অভিযোগ: প্রশাসন নিরব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের ল্যাপটপ চুরির রেশ না কাটতেই এবার নতুন করে মহিলা ছাত্রীনিবাসে মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে।

বুধবার ( ১৪ মে) বিকেল ৫ টার দিকে রাজশাহী কলেজ ছাত্রীনিবাসের উত্তরা বিল্ডিংয়ে এই চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ছাত্রী হলেন অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সুমি খন্দকার। তিনি ছাত্রীনিবাসের উত্তরা বিল্ডিংয়ের ১০২ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী। তিনি জানান আনুমানিক সাড়ে ৪ টা থেকে ৫ টার দিকে তিনি রুমের বেলকনিতে ফোন রেখে কিছুক্ষণের জন্য ওয়াশরুমে গিয়েছিলেন। একটু পর এসে দেখেন তার ফোন নির্ধারিত স্থানে নেই। পরবর্তীতে তিনি বিষয় ছাত্রীনিবাসের দায়িত্বে থাকা ম্যাম কে অবগত করেন। ম্যাম বিষয়টি জানার পর তার কাছে ফোনের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো জমা দিতে বলেন এবং পরবর্তীতে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে তাকে আশ্বস্ত করেন।

রাজশাহী কলেজ ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক মোছা: জান্নাতুন নেছা বলেন, চুরির বিষয়টি সম্পর্কে ছাত্রীনিবাসের মেয়েরা তাকে অবগত করেছে। সিসিটিভির ফুটেজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু এটা মহিলা হোস্টেল সেই দিক বিবেচনায় সবজায়গায় সিসিটিভি ক্যামেরা রাখা নেই। তবে মেইন গেটে সিসিটিভি লাগানো রয়েছে, সেখান থেকে বহিরাগত কেউ ঢুকেছে কি না সেটা শনাক্ত করা যাবে।

এছাড়াও তিনি বলেন, বিষয়টি নিয়ে ছাত্রীনিবাসের মেয়েদের সাথে আলোচনা করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

উল্লেখ্য গত কয়েকদিন আগে ৪ মে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ভবনে ( সি-ব্লক) ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। এর আগেও গত বছরের ডিসেম্বর মাসে ছাত্রাবাসের একই ভবনে ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছিল যার এখনো কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার রাজশাহী কলেজ ছাত্রীনিবাসে চুরির অভিযোগ: প্রশাসন নিরব

আপডেট সময় : ০১:৫৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫