ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নানান নাটকীয়তার পর নারায়ণগঞ্জে আইভি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
প্রসঙ্গ ডেস্ক: অভিযান শুরুর নাটকীয় সাড়ে ৬ ঘণ্টা পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় সেখানে তাঁর বিপুলসংখ্যক সমর্থক অবস্থান করছিলেন। গাড়িবহর নিয়ে পুলিশও ছিল সতর্ক অবস্থানে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীকে গ্রেফতারের জন্য নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ খবর পেয়ে আইভীর সমর্থকেরা বাড়িটির সামনে অবস্থান নেন এবং দুটি সড়কের ১০-১৫টি পয়েন্টে বাঁশ দিয়ে অবরোধ করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন,‌ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। রাতে তাঁকে গ্রেফতার করতে এলে সে সময় তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি হননি।

তিনি বলেছিলেন, দিনের আলো ফুটলে যাবেন। গ্রেফতার প্রক্রিয়ায় তিনি সহযোগিতা করেছেন। তাকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নানান নাটকীয়তার পর নারায়ণগঞ্জে আইভি গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫