রাজশাহীর উঠান বৈঠকে তারেক রহমানের ৩১ দফা রূপরেখা প্রচার
- আপডেট সময় : ০৪:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে রাজশাহীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নওহাটা পৌরসভার ০৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হুরমত আলীর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি রাজশাহী জেলার সাবেক যুগ্ম সম্পাদক মোঃ রায়হানুল আলম রায়হান।
উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা বেলাল হোসেন, রিয়াজুল ইসলাম, মাসুদ মেম্বার , কৃষক দল নওহাটা পৌরসভার সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম, পবা উপজেলা কৃষক দল আহ্বায়ক শরিফুল ইসলাম, সাবেক নওহাটা পৌরসভা যুবদলের আহ্বায়ক শাহীন আলী, শ্রমিক দল পবা উপজেলার যুগ্ম আহ্বায়ক মাসদার হোসেন, মিজানুর রহমান মিনু, ছাত্রদল নওহাটা পৌরসভার নেতা মুন্না, নওহাটা ডিগ্রী কলেজ ছাত্র দলের সদস্য সচিব মিফতাহ ইসলাম প্রমুখ।




















