সড়ক অবরোধ করে নার্সিং শিক্ষার্থীদের আন্দোলন
- আপডেট সময় : ১০:১৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও নার্সিং ডিপ্লোমা কে স্মাতক সমমান দেয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা৷ আজ দুপুর ১টা থেকে রাজশাহীর রেলগেট এলাকায় ২ টা পর্যন্ত সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, ১ দফা দাবি অনুযায়ী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও নার্সিং ডিপ্লোমা কে স্মাতক সমমান দিতে হবে৷ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বাসভবনে ককটেল হামলা, আবাসিক হল সমূহে পবিত্র আল-কোরআন পোড়ানো, একাডেমিক ভবনে পূজার ব্যানার ছিঁড়ে ফেলার মত ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।
রবিবার দুপুর দেড় টায় ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মিছিল টি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে প্রশাসন ভবনের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতা-কর্মীরা।
এসময় তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, ফ্যাসিস্ট হাসিনার নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের চিহ্নিত হামলাকারী, জুলাই-আগস্টে গণহত্যায় মদদদাতা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে হবে।




















