রাজশাহীতে ককটেল বিস্ফোরনের প্রতিবাদে উত্তাল বিএনপি
- আপডেট সময় : ০৪:০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: ককটেল বিস্ফোরণ, আগ্নেয় অস্ত্র প্রদর্শন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ও নাম সম্মিলিত ব্যানার ছেড়ার কাজে জড়িতদের বহিষ্কার ও গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে করেছে চারঘাট উপজেলা ও পৌর বিএনপির অংঙ্গ ও সহযোগী সংগঠন।
শনিবার বিকেলে রাজশাহীর চারঘাটে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুরাদ পাশার নেতৃত্বে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি উপজেলার জিরো পয়েন্ট থেকে শুরু করে আশেপাশের সড়ক প্রদক্ষিন করে উপজেলার ভেতরে প্রবেশ করে। সেখান থেকে পূনরায় মিছিলটি বের হয়ে চারঘাট উপজেলা জিরো পয়েন্ট রাস্তার মোড়ে অবস্থান নিয়ে বক্তব্য রাখেন নেতারা।
সে সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুরাদপাশা, সাবেক সহ-সভাপতি আকবর আলী, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতলেবুর রহমান প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আরাফত রহমান কোকো স্মৃতি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট খেলা পন্ড করতেই একদল সন্ত্রাসী ককটেল বিস্ফোরন ঘটিয়ে খেলা বন্ধ করা করেছে। এই ককটেল বিস্ফোরনের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের সর্বচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে কঠোর কর্মসুচীর হুশিয়ারী দেন বক্তারা।
বক্তারা আরো বলেন, চারঘাটের মাটিতে কোন সন্ত্রাসী, মাদক কারবারী, চাঁদাবাজদের ঠায় হবে না। প্রশাসন এসকল চাদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারীদের গ্রেফতারে আরও সজাগ দুষ্টি দেবেন এমন প্রত্যাশা করেন বক্তারা।
উল্লেখ্য, শনিবার প্রকাশ্যে দিনের বেলায় সকাল সাড়ে এগারোটার দিকে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ককটেল বিস্ফোরন ঘটিয়ে খেলার মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে একদল দুর্বৃত্তরা। সে সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে বন্ধ হয়ে যায় চারঘাট বাজারের দোকানপাট। পন্ড হয়ে যায় প্রীতি টুর্নামেন্ট খেলা।
এ দিকে ককটেল বিস্ফোরনের একটি ভিডিও নেট দুনিয়া জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ওই ভিডিও তে দেখা যায় একটি মোটরসাইকেল যোগে দুই যুবক এসে একটি মার্কেটের সামনে ককটেল বিস্ফোরন ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ ককটেল বিস্ফোরনের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লেও পুলিশ এখনও ব্যবস্থা গ্রহন করতে পারেনি। ফলে পুলিশের ভুমিকা নিয়ে সাধারন মানুষের মাঝে জন্ম দিয়েছে নানা জল্পনা।
বিষয়টি সম্পর্কে চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ককটেল বিস্ফোরনের ভিডিওটি আসলেও কোথাকার সেটা আমরা নিশ্চিত নয়। তাছাড়া ককটেল বিস্ফোরন ঘটিয়ে মঞ্চ ও চেয়ার ভাঙচুরের ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলেই আইনের সর্বচ্চ শাস্তি নিশ্চিত করতে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীকে আইনের আওতায় আনা হবে।




















