নগরীতে ট্রেনের ছাদ থেকে পড়ে ১ জনের মৃত্যু
- আপডেট সময় : ১০:১৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: নগরীতে ট্রেনের ছাদ থেকে পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। অদ্য বুধবার সকাল ০৯.৫০ ঘটিকায় বোয়ালিয়া মডেল থানাধীন দড়িখরবোনা রেললাইন পার্শ্বে খুলনা হইতে চাঁপাইনবাবগঞ্জ গামী মহানন্দা ট্রেনের ছাদ থেকে পড়ে ওই ব্যাক্তির মৃত্যু হয় বলে জানা যায়।
মৃত ব্যক্তির নাম মোাঃ হাবিবুর রহমান (৫০), তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধিন চর বাররশিয়া নওশাদ আলীর ছেলে।
মৃত ব্যক্তির সক্তকারী মোঃ শহিদুলের ভাষ্যমতে জানা যায় যে মৃত হাবিবুর রহমান ধান কাটার কাজে খুলনা গিয়েছিলেন। ধান কাটা শেষে গাত ২৯ এপ্রিল বিকেল ৫টায় খুলনা রেলওয়ে ষ্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনের ছাদে উঠে বাড়ি ফেরার পথে রাজশাহী মহানগর বোয়ালিয়া মডেল থানাধীন দড়িখরবোনা পৌঁছালে আনুমানিক রাত ৩টায় ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।
বোয়ালিয়া থানা পুলিশ ও রাজশাহী রেলওয়ে ষ্টেশন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার পূর্বক ওসি রাজশাহী রেলওয়া থানা মৃতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।




















