সংবাদ শিরোনাম ::
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জুলাই-আগস্টে নিহতদের স্মরণে আলোচনা সভা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জুলাই-আগস্টে নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মিশুক-সিএনজি শ্রমিক দল রাজশাহী মহানগর। মঙ্গলবার (২৯ এপ্রিল) নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ। তিনি বলেন, কিছু ব্যক্তি জুলাই আন্দোলনের একার ক্রেডিট নিতে চাচ্ছে। কিন্তু আমরা প্রায় ১৬ বছর থেকে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা শেখ হাসিনার বিচার চায়। এটা আইনী প্রক্রিয়া তাই দীর্ঘ সময় লাগবে। শেখ হাসিনার বিচারের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনও সম্পর্ক নাই। সংস্কারের নাম করে কোনও অবস্থাতেই নির্বাচনী ব্যবস্থাকে পেছানোর সুযোগ নেই। ভুল পথে গেলে বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করবে নাতিনি বলেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারই শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের আওতায় আনতে সক্ষম হবে এবং নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহি, শাহমখদুম থানা বিএনপির সাবেক কোষাধাক্ষ্য এবিএম ময়নুর রহমান লাভলু, সড়ক পরিবহন মাস্টার সমিতির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মিশুক-সিএনজি শ্রমিক দল রাজশাহী মহানগর আহ্বায়ক মেরাজুল ইসলাম মেরাজ ও সভা পরিচালনা করেন সদস্য সচিব শাকিল।











