রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা
৬ দফা দাবিতে ৪ ঘন্টা রেল ও বাস বন্ধ করে শিক্ষার্থীদের আন্দোলন
- আপডেট সময় : ০৩:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
ছয় দফা দাবি দাবিতে আজও রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা। আজ বেলা সাড়ে ১১টায় নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভদ্রার মোড়ে গিয়ে রেলপথ ও সকল রুটে বাস চলাচল বন্ধ করে শিক্ষার্থীরা।
এসময় এই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ভোগ বাড়ে রেল ও বাস যাত্রীদের।
শিক্ষার্থীরা বলছেন, ৬ দফা দাবি পুরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরিতে নিয়োগ দিতে হবে।
চারঘন্টা অবরোধ শেষে বিকেল সাড়ে তিনটায় শিক্ষার্থীরা আগামীকালকের আন্দোলনের ঘোষনা দেন।
তারা বলেন আজকের মধ্যে যদি তাদের দাবী না মানা হয় তবে আগামীকাল রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের তালা ঝুলিয়ে ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে আজকের মতো আন্দোলন তুলে নেন।























