ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশন সদর দপ্তরে আজ নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে

নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে কারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে

নারী এশিয়ান কাপ বাছাইয়ে এবার অংশগ্রহণ করছে ৩৪ দল। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশন সদর দপ্তরে আজ নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ সি গ্রুপে পড়েছে।

বাংলাদেশের গ্রুপে স্বাগতিক মায়ানমারসহ অন্য দুই প্রতিপক্ষ বাহরাইন ও তুর্কমেনিস্তান।

২৩ জুন থেকে ৫ জুলাই বাছাই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
ছয়টি গ্রুপে চারটি করে আর দুটি গ্রুপে পাঁচটি করে দল আছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর ১-২৬ মার্চ অনুষ্ঠিতব্য মূল পর্বে অংশগ্রহণ করবে। বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন চীন ও আরো দুই শীর্ষ দেশ কোরিয়া এবং জাপান সরাসরি মূল পর্বে খেলবে।

বাংলাদেশ অ-১৬ পর্যায়ে ২০১৭ ও ১৯ সালে টানা দুই বার এশিয়ার মূল পর্বে খেললেও সিনিয়র দলের কখনো খেলার সুযোগ হয়নি।

২০২৩ সালে অলিম্পিক বাছাই খেলতে সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফে মিয়ানমারে পাঠায়নি। আর্থিক কারণ দেখিয়ে সাবিনাদের না পাঠিয়ে ফেডারেশন কঠিন সমালোচনার মধ্যে পড়েছিল। এবার এশিয়ান কাপ বাছাইয়ের খেলা সেই মায়ানমারেই পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশন সদর দপ্তরে আজ নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে

নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে কারা

আপডেট সময় : ০৯:০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫