ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

নিখোঁজ হওয়া ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর সন্ধান না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি নেতা পান্নুর নিখোঁজে মির্জা ফখরুলের উদ্বেগ প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

নিখোঁজ হওয়া ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর সন্ধান না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি’র সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর হদিস নেই ৩৯ দিন ধরে। গত ৮ই জানুয়ারি বাসা থেকে রাজশাহীর উদ্দেশে বের হলেও এখনো সন্ধান মেলেনি তার। মোবাইলটি বন্ধ রয়েছে। এ ব্যাপারে তার ছেলে সিহাব তমাল নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলা হলেও এখনো তার কোন খোঁজ পাওয়া যায়নি। ফলে নানা শঙ্কায় এক মাসের উপরে অতিবাহিত হলেও এখনো তার সন্ধান মেলেনি।

বিষয়টি নিয়ে তার পরিবারের সদস্যসহ দলের নেতাকর্মীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। আমি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ অবিলম্বে তাকে খুঁজে বের করে পরিবারের কাছে হস্তান্তর করুন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিখোঁজ হওয়া ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর সন্ধান না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি নেতা পান্নুর নিখোঁজে মির্জা ফখরুলের উদ্বেগ প্রকাশ

আপডেট সময় : ০৫:১৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫