রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে এক বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা
রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন -নুরুজ্জামান লিটন
- আপডেট সময় : ০৫:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে এক বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেলপুকুর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ নূর মোহাম্মদের সঞ্চালনায় এবং ইউনিয়ন আমির মাওলানা মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
এ সময় সভাপতি মাওলানা মকবুল হোসেন তার বক্তব্য বলেন, ইসলাম ন্যায়বিচারের ধর্ম। সমাজে সুস্থ ধারার রাজনীতি ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দুঃশাসন থেকে মুক্তি পেতে হলে ইসলামি বিধান প্রতিষ্ঠা করা ছাড়া কোনো বিকল্প নেই।
এ সময় বেলপুকুর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ নূর মোহাম্মদ তার বক্তব্যে বলেন, আমরা চাই সমাজ থেকে অন্যায় ও দুর্নীতি দূর হোক। আল্লাহর আইন প্রতিষ্ঠার মধ্য দিয়েই প্রকৃত শান্তি ও ইনসাফ নিশ্চিত করা সম্ভব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রধান অতিথি মুহাম্মদ নুরুজ্জামান লিটন তার বক্তব্যে বলেন, রমজান আমাদের সহমর্মিতা ও সহানুভূতির শিক্ষা দেয়। রমজানে তাকওয়ার গুণাবলী অর্জন করে তা বাকি ১১ মাস কাজে লাগাতে হবে। দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। দেশে চু*রি- ডাকাতি, খু/ন- জখম, রাহাজানি, স*ন্ত্রা*স- চাঁ*দা*বা*জি দূরীকরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।
তিনি আরো বলেন, রমজান আমাদের সহমর্মিতা ও সহানুভূতির শিক্ষা দেয়। তাকওয়ার গুণাবলী অর্জন করে তা শুধু রমজানেই নয়, বরং সারা বছর ধরে কাজে লাগাতে হবে। রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
উক্ত আলোচনা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চলের টিম সদস্য মোঃ রেজাউর রহমান। বিশেষ অতিথি রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও পুঠিয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ উল্লাহ, রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, পুঠিয়া উপজেলা আমীর মাওলানা মনজুর রহমান, পুঠিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইডিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, জামিরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, রাজশাহী পূর্ব জেলা শিবির সভাপতি রুবেল আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগের চেয়ারম্যান ড. নাসির উদ্দিন, জামায়াত নেতা তাহের হুদা রঞ্জু, মাওলানা ইয়াকুব আলী প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
























