রাজশাহী জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির আয়োজনে, ইট ভাটায় জরিমানা ও ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ
রাজশাহী জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির আয়োজনে, ইট ভাটায় জরিমানা ও ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ
- আপডেট সময় : ১২:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
বাংলকারী মালিক সমিতির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজশাহী জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির আয়োজনে, ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুর বন্ধের প্রতিবাদে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় রাজশাহী জেলা প্রশাসন কার্যলয়ের সামনে বিক্ষোভ সমাবেশে নেতারা সম্প্রতি সারা দেশব্যাপী ইটভাটা বিরোধী অভিযানের তীব্র বিরোধিতা করে অবিলম্বে অভিযান বন্ধ করার দাবি জানান।
ইটভাটায় হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হয় জানিয়ে সমাবেশে বক্তারা জানান ইদ-উল-ফিতর কে সামনে রেখে এই হয়রানির ফলে মালিক সহ শ্রমিকরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এমতাবস্থায় নীতিমালা সংশোধন, মোবাইল কোর্ট বন্ধ, ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষনা সহ ৭ দফা প্রস্তাব সম্বলিত স্মারকলিপি ( স্মারকলিপি সংযুক্ত) জেলা প্রশাসক, রাজশাহী এর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর জমা দেন।
স্মারকলিপিতে উল্লেখিত দাবী সমূহ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্দোলনরতদের সাথে আলোচনায় না বসলে ঈদের পরে ঢাকায় মহাসমাবেশ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করার ঘোষনা দেন।স্মারকলিপি প্রদান শেষে বিক্ষোভ সমাবেশটি শেষ হয়।
উপস্থিত ছিলেন, সাদরুল ইসলাম, সভাপতি, রাজশাহী জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি।
রবিউল ইসলাম, সহ সভাপতি, রাজশাহী জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি।
মো: আব্দুস সালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি।
আলহাজ আব্দুল আওয়াল, সভাপতি, গোদাগারী উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি।
শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি।
মো: দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি।
























