ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান থেকে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণাল

উন্নত প্রশিক্ষণে কাবাডিকে ২৫ লাখ টাকা অনুদান ক্রীড়া উপদেষ্টার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

ইরান থেকে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম।

বাংলাদেশ জাতীয় নারী দলের জন্য আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহসভাপতি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, হাফিজুর রহমান খান, আব্দুল্লাহ আল নোমান ও সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

শুরুতে ফুল দিয়ে বাংলাদেশ নারী দলের সদস্যদের বরণ করে নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। যুব ও ক্রীড়া সচিব বলেন, ‘নারী কাবাডি দল নিয়ে আমরা গর্বিত। ক্রীড়া উপদেষ্টা অনেক খুশি হয়েছেন নারী দলের এই অর্জনে। মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমরা আপনাদের সংবর্ধনা দিচ্ছি। কাবাডির অনেক সম্ভাবনা আছে। বড় বড় দলকে আমরা কিভাবে হারাতে পারি সেই পরিকল্পনা করতে হবে। আগামীতে কাবাডির জন্য বাজেট বাড়ানো হবে। উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এর ফলে আমাদের নারী কাবাডি দল ভালো প্রশিক্ষণের মাধ্যমে আরো অনেক অর্জন এনে দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।’

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে আমাদের নারী দলের এই সাফল্যের জন্য ধন্যবাদ দিতে চাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। সব সময় কাবাডি ফেডারেশনের পাশে ছিল ক্রীড়া মন্ত্রণালয়। ধন্যবাদ দিতে চাই মাননীয় ক্রীড়া উপদেষ্টাকে। আগামীতে অনেক আন্তর্জাতিক আসর রয়েছে। সেই সব আসরগুলোতে ভালো করার সব চেষ্টাই আমাদের থাকবে।’

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের জায়গা করে নেয় বাংলাদেশ। একই সাথে টুর্নামেন্টের ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা।

ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবনী মল্লিক বলেন, ‘থাইল্যান্ড আমাদের চেয়ে শক্তিশালী দল। তাদের সাথে আমাদের ম্যাচ ছিল অনেক চ্যালেঞ্জিং। কিন্তু আমাদের মনোবল ছিল থাইল্যান্ডকে হারাতে পারবো। সবাই খুব ভালো খেলছে। তাই থাইল্যান্ডকে আমরা হারাতে পেরেছি।’

কোচ শাহনাজ পারভীন মালেকা ধকাবাডি ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘টুর্নামেন্টে ভালো করার জন্য সব ধরনের সহযোগিতা করেছে কাবাডি ফেডারেশন। এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে পদক অর্জন করেছি। এটা অনেক গর্বের। আন্তর্জাতিক অঙ্গনে আমরা পদক হারিয়েছিলাম। আবার ফিরিয়ে আনতে শুরু করেছি। আমাদের জন্য কিছু করলে আমরা দেশকে আরও কিছু দিতে পারবো।’

এর আগে সোমবার বাংলাদেশ জাতীয় পুরুষ দল ও বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছেন কাবাডি ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম। নেপালের বিপক্ষে ৪-১ ব্যবধানে কাবাডি সিরিজ জয়ী বাংলাদেশ জাতীয় পুরুষ দল এবং ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়ে ফেডারেশনের পক্ষ থেকে পুরুষ ও নারী উভয় দলকে ৫ লাখ টাকা করে প্রদান করেন সভাপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরান থেকে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণাল

উন্নত প্রশিক্ষণে কাবাডিকে ২৫ লাখ টাকা অনুদান ক্রীড়া উপদেষ্টার

আপডেট সময় : ০৩:৪৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫