ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নন্দনগাছি উচ্চ বিদ্যালয়ে ‘ডাক্তার মশাই’ এর ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি উচ্চ বিদ্যালয়ে ‘ডাক্তার মশাই’ এর উদ্যোগে এবং মঞ্জু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী এর সার্বিক সহযোগিতায় একদিনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ সেবার এই ক্যাম্পটিতে শতাধিক রোগী সেবা গ্রহণ করেছেন।

এই স্বাস্থ্য শিবিরে ব্লাড গ্রুপিং, ব্লাড প্রেসার পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এবং সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়। ডাক্তার ছিলেন ডা. আতিকুল হক, নার্স ও স্বেচ্ছাসেবকদের একটি অভিজ্ঞ দল এই কার্যক্রম পরিচালনা করেন। আরো উপস্থিত ছিলেন ডাক্তার মশায় টিম মেম্বার সামিউল, মুশফিক, রাকিব , নাঈম , মিঠুন সোহান তামিম শিউলি জান্নাতি লিজা লায়লা ।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমাদের গ্রামাঞ্চলে এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুবই দরকার। ‘ডাক্তার মশাই’ ও মঞ্জু হাসপাতাল যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।”

‘ডাক্তার মশাই’ এর ব্যবস্থাপনা পরিচালক সাইফ আলী খান বলেন, “আমাদের লক্ষ্য হলো প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের মাধ্যমে আমরা দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। ভবিষ্যতে আরও বেশি জায়গায় এই কার্যক্রম পরিচালনা করবো।”

ডাক্তার মশাই এর পরিচালক গোলাম রাব্বি বলেন ,স্বাস্থ্যই সকল সুখের মূল। এই স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আপনি কি সুখে থাকবেন? পারবেন না। কারণ আপনার শরীর যদি ভালো না থাকে তাহলে কোন কিছুতেই ভালো থাকা যায় না। তাই সবার আগে চাই সুস্থ শরীর। আর শরীর সবসময় সুস্থ রাখার জন্যে স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি । আর তাই আমাদের একটি স্লোগান আছে ”স্বাস্থ্য সেবাই চিন্তা যাদের ডাক্তার মশাই পাশে তাদের” ।

মঞ্জু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের রাজশাহী এর পক্ষ থেকেও জানানো হয়, তারা ভবিষ্যতে আরও বেশি জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবেন।

এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প এলাকার মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নন্দনগাছি উচ্চ বিদ্যালয়ে ‘ডাক্তার মশাই’ এর ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নন্দনগাছি উচ্চ বিদ্যালয়ে ‘ডাক্তার মশাই’ এর ফ্রি মেডিক্যাল ক্যাম্প

আপডেট সময় : ০২:০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫