ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইসিইউ বুক কর্নারে বই পড়ে সময় কাটছে রোগীর স্বজনদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের মুহূর্ত কাটে হাসপাতালের আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে। অপেক্ষমান স্বজনদের আইসিইউতে প্রবেশাধিকার না থাকলেও বাইরে প্রিয়জনের দুশ্চিন্তায় ঠাঁই বসে থাকেন অনেকে। কখন রোগীর জন্য কি প্রয়োজন হয়, সেটি দ্রুত পৌঁছে দেওয়ার জন্যই স্বজনরা বসে থাকেন।

তবে রোগীর স্বজনদের মানসিক চাপ ও উদ্বেগ কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) কর্তৃপক্ষ। স্বজনদের জন্য বিশ্রাম কক্ষে ‘আইসিইউ বুক কর্নার’ এর ব্যবস্থা করেছে সংশ্লিষ্টরা। এই বুক কর্নারে বিভিন্ন লেখকের ৫০টির বেশি বই রয়েছে।

রোগীর স্বজনরা রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) বিশ্রাম কক্ষে বসে বই পড়ে সময় কাটাতে পারবেন খুব সহজেই। সেখানে বিভিন্ন ম্যাগাজিনসহ গল্প, গদ্যের বই রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি- ‘বইগুলো আইসিইউয়ের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, টেকনোলজিস্টগণ তাদের বই দিয়ে আইসিইউ বুক কর্নারটি সমৃদ্ধ করেছেন। অহেতুক গল্প, মোবাইল ব্যবহার না করে সবাই বই পড়ে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) হাসপাতালের আইসিইউতে গিয়ে দেখা যায়, সাব্বির ইসলাম নামের এক ব্যক্তি বই পড়ছেন। তিনি বলেন, কয়েকদিন থেকে অসুস্থ অবস্থায় আমার স্বজন আইসিইউতে রয়েছে। আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অলস সময় না কাটিয়ে বই পড়ছি। ভালোই লাগছে।

অপর রোগীর স্বজন বলেন, এমন উদ্যাগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আসলে জ্ঞান আহরণে জন্য পড়াশোনার বিকল্প নেই। এখানে কয়েক ধরনের বই রয়েছে। এই প্রজন্ম তো বই পড়তে চাই না। তাদের মধ্যে আমিও। তবে অনেক দিন পড়ে বেশ কয়েক পাতা বই পড়লাম। অনেকগুলো বই কয়েক পাতা করে পড়তে ভালোই লাগল, সময়ও কাটল ভালো।

রামেক হাসপাতালের আইসিইউ প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল তার ফেসবুক পোস্টে লেখেছেন, ‘২০১১ সালে যখন রামেক হাসপাতালে আইসিইউ শুরু করি, তখন থেকেই আমার ইচ্ছে ছিল আইসিইউর বাইরে অপেক্ষমান স্বজনদের জন্য একটা মানসম্মত বসার ব্যবস্থা করা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায়, এ মাসেই নতুন আইসিইউ কমপ্লেক্সের নির্মাণাধীন অংশে সেটা করা সম্ভব হয়েছে।

এখানে অনেককেই দীর্ঘ সময় অবস্থান করতে হয় সেজন্যে, ওখানে একটি বই কর্নার করা হয়েছে। আইসিইউ এর সব চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, টেকনোলজিস্টগণ কমপক্ষে একটি করে বই দান করে এটি সমৃদ্ধ করেছেন। সেখানে বসে আইসিইউতে ভর্তি রোগীর স্বজনদের বই-ম্যাগাজিন পড়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের সরকারি হাসপাতালে রোগীর স্বজনদের জন্য বিশ্রাম কক্ষে বই পড়ার সুযোগ অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মেদ স্যারকে, উনার সহায়তা ও সমর্থন ছাড়া আমার এ ইচ্ছাটি বাস্তবায়ন করা সম্ভব হতো না। অহেতুক গল্প বা মোবাইল ব্যবহার না করে সবাই বই পড়বেন, নিজে সমৃদ্ধ হবেন এটা প্রত্যাশা করি।‘

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, আইসিইউ এমন একটা জায়গায় সেখানে রোগী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকে। সেই সময় রোগীর স্বজনরা সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করেন। এছাড়া এই সময়ে অনেকে মোবাইল বা শুধু বসে থেকে অলস সময় কাটান।
আমাদের আইসিইউ প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল স্যারের পরিকল্পনায় ও পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মেদের দিক নির্দেশনায় এই বই কর্নারটি করা হয়েছে। এখানে রোগীর স্বজনরা অলস সময় না কাটিয়ে কিছু সময় বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আইসিইউ বুক কর্নারে বই পড়ে সময় কাটছে রোগীর স্বজনদের

আইসিইউ বুক কর্নারে বই পড়ে সময় কাটছে রোগীর স্বজনদের

আপডেট সময় : ০৮:১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫