সংবাদ শিরোনাম ::
কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ
কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
রাজশাহীর কোল্ড স্টোরেজগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মোহনপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কৃষকেরা। রবিবার বেলা ১১ টায় মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এসময় তারা তানোর-মোহনপুর সড়কে আলু ফেলে বিক্ষোভ করে। এসময় ক্ষুব্ধ কৃষকরা জানান, প্রতি কেজ আলুর সংক্ষণের জন্য আগে ৪ টাকা ভাড়া দিতে হতো। এবার তা বৃদ্ধি করে ৮ টা করা হয়েছে । কৃষকরা দাবি করেন, আলু সংক্ষণের ভাড়া কমানো না হলে আগামীতে তারা কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধের হুমকি দেন।
সমাবেশে মোহনপুর সহ তানোর ও পবা উপজেলার অন্তত সহস্রাধিক কৃষক অংশ নেয়। এর আগে গত জানুয়ারির প্রথম দিকে তানোর উপজেলার কৃষকরা একই দাবিতে এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে।























