কলমা ইউপির ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন
- আপডেট সময় : ০৫:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ২০০ বার পড়া হয়েছে
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, (৮জুন) বৃহস্প্রতিবার কলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজার সভাপতিত্বে ও সম্পাদক আপেল মাহমুদের সঞ্চালনায় মালবান্ধা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত করা হয়।
এসময় ত্রি-বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামসুল আলম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউপি আওয়ামী মহিলা লীগের সভাপতি সারমিন রিমা পলি, সাবেক ইউপি সদস্য আবু সাঈদ প্রমূখ। ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে রাশেল ইসলামকে সভাপতি ও সানমুন অন্তরকে সাধারণ সম্পাদক করে ৫ নম্বর ওয়ার্ড কমিটি এবং আলমগীর হোসেনকে সভাপতি ও আশিক ইকবালকে সাধারণ সম্পাদক করে ৬ নম্বর ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গনিউজবিডি/জে.সি























