ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহী স্টেশনে ভাঙচুরের ঘটনায় মামলায় সুমন আহমেদ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

রানিং স্টাফদের কর্মবিরতির ফলে ট্রেন চলাচল বন্ধ থাকায় গতকাল মঙ্গলবার রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছিলেন ক্ষুব্ধ যাত্রীরা। এ ঘটনায় রেল কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। সেই মামলায় চুয়াডাঙ্গা থেকে সুমন আহমেদ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত স্টেশনে কয়েক শ যাত্রী বিক্ষোভ করেন। এরপর তারা স্টেশনে ভাঙচুর চালান। সুমন স্টেশনে এই ভাঙচুরের ঘটনার ‘মূল হোতা’ বলে দাবি করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আবু সুফিয়ান বলেন, মঙ্গলবার রাতে আরএমপির সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় মামলা হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তার সুমন আহমেদ চুয়াডাঙ্গার আলাইপুর এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। তাঁকে রাজশাহীতে আনা হয়েছে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, হামলা-ভাঙচুরের ঘটনায় স্টেশন মাস্টার শহিদুল আলম বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় সুমনকে আদালতে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী স্টেশনে ভাঙচুরের ঘটনায় মামলায় সুমন আহমেদ গ্রেপ্তার

রাজশাহী স্টেশনে ভাঙচুরের ঘটনায় মামলায় সুমন আহমেদ গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫