ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রূপগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৮ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সাওঘাট এলাকার বিসমিল্লাহ পাইকারি আড়তের মালিকানা নিয়ে আড়তেতের মালিক সেলিমের সাথে ভাড়াটিয়া মজিবর রহমানের দ্বন্দ চলছিলো। ১০ বছরের চুক্তিতে জমির মালিক সেলিম মুজিবরকে আড়ত ভাড়া দিলেও ৩ বছরে এসে আড়ত দখলে নেয়ার চেষ্টা করে। তার পক্ষে জেলা ছাত্রদলের একটি অংশ ও মুজিবরের পক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আরেকটি পক্ষ অবস্থান নেয়। দুপুরে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষকালে পুড়িয়ে দেয়া হয় একটি প্রাইভেটকারসহ বেশ কয়েকটি মোটরসাইকেল। বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১৮ জন।

নারায়ণগঞ্জ সরকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম বলেন, আড়ত নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধের খবর শুনেছি। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রূপগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

রূপগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

আপডেট সময় : ১২:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫