ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের মতো রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা।

ট্রেন বন্ধে ক্ষুব্ধ হয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের মতো রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর থেকে রাজশাহী স্টেশন ছাড়েনি কোনো ট্রেন। লোকাল, আন্তঃনগর, মেইলসহ সব ধরনের ট্রেন বন্ধ।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এই বিক্ষোভ ও ভাঙচুর চলে। ক্ষুব্ধ যাত্রীরা টিটিইদের একটি কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। অন্য কক্ষগুলোর দরজা তালাবদ্ধ ছিল। যাত্রীরা স্টেশনে পেতে রাখা কিছু চেয়ার ভাঙচুর করেন। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। সেনাবাহিনীর সদস্যরা আসার পর ক্ষুব্ধ যাত্রীরা শান্ত হন। পরে টিকিটের টাকা ফেরত নিয়ে চলে যান।

সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্রবেশ মুখে বেশ কিছু চেয়ার ভেঙে পড়ে আছে। ট্রেনের অপেক্ষায় আছেন শত শত যাত্রী।

রাজশাহী রেলওয়ে স্টেশনের তথ্যমতে, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ১৮ জোড়া ট্রেন ছেড়ে যায়। তবে আজ সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সকালে কিছু যাত্রী ক্ষুব্ধ হয়ে বেশ কিছু চেয়ার ভাঙচুর করেছেন।

তবে তেমন ভাঙচুরের ঘটনা ঘটেনি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী অবস্থান নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এছাড়া রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে, যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকিটের সমমূল্য টাকা ফেরত পাবেন। কোনো প্রকার টাকা কাটা হবে না বলেও জানান রেল কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের মতো রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা।

ট্রেন বন্ধে ক্ষুব্ধ হয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর

আপডেট সময় : ০৮:৫০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫