ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

“তারুণ্যের উৎসবে রক্তদানে উচ্ছিসিত শিক্ষার্থীবৃন্দ

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৪:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিরাপদ রক্তের বন্ধনের উদ্যোগে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী ও রক্তদান কর্মসূচি এবং দাঁতের চিকিৎসা সেবা বিনামূল্যে পালিত হয়েছে।

সকালে বেলুন ফেস্টুন উড়িয়ে জুলাই বিপ্লবের স্মরণে আয়োজিত তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম আব্দুর রাজ্জাক, স্টুডেন্ট ওয়েলফেয়ারের ডিরেক্টর মো: রবিউল সরকার সহ শিক্ষক নেতৃবৃন্দ। উদ্বোধন শেষ তিনি জুলাই বিপ্লবের চিত্র ও রক্তদান কর্মসূচির স্টল প্রদর্শন করেন।

শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম বলেন, জুলাই;বিপ্লবের পরে শিক্ষার্থীরা যে চিত্র কর্ম ও রক্তদান কর্মসূচি পালন করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এরকম কার্যক্রম দেখে আমি আনন্দিত। প্রত্যাশা থাকবে এভাবেই তরুণরা বিপ্লবী হয়ে আগামী প্রজন্মকে নেতৃত্ব দেবে।

এদিকে আয়োজনকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যতিক্রম কিছু কার্যক্রম । চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প লেখা প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী এবং বিনামূল্যে রক্ত দান ও দন্ত চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে এই আয়োজনে।

তরুণদের মানবিক সেবা মূলক কার্যক্রমে অংশগ্রহণ ও এক বিল্পব থেকে আরেক বিপ্লব আসলে যেন সকলে সমান ভাবে অংশগ্রহন করতে পারে সেই চেতনা তৈরি করতে এমন ব্যতিক্রমী আয়োজন বলে জানান নিরাপদ রক্তের বন্ধনের (নীরব) সভাপতি ফাহাদ বিন ইউসুফ।

সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ২০০জনের অধিক তরুণ-তরুণী এতে অংশগ্রহণ করেছেন এবং ৬০ জনের বেশী রক্তদাতা রক্তদান করেছেন এই কর্মসূচিতে।

অন্যের জন্য মানবিক হয়ে রক্ত দিতে এসে মানুষিক প্রশান্তি ও আত্মতৃপ্তি পেয়েছেন তারা। কেউ কেউ প্রথবার রক্তদিয়ে খুব আনন্দ প্রকাশ করেছেন । একই সাথে আহবানও করছেন তরুণ-তরুণী সহপাঠীদের।

তারা বলেন, জুলাই বিল্পবের চেতনা সকলের মাঝে ধারণ ও লালন করতে এই তারুণ্য উৎসব ২০২৫। রক্তের বিনিময়ে আমাদের আজ অর্জন। এই বিপ্লবে আমাদের অনেক সহপাঠী রক্তের অভাবে মারা গেছেন কষ্ট পেয়েছেন । আমরা এই কষ্টকে নিজের মধ্যে নিয়ে সকলের মঙ্গলে রক্তদান কর্মসূচি করছি।

এক বিপ্লব শেষ হলে আরেক বিপ্লবের শুরু হয় আর সেই জন্য সকলে যেন বিপ্লবের চেতনাকে ধারণ করে বিপ্লবী হয়ে মানবিক জীবন ধারণ করে ও তারুণ্যের ঐক্য নিয়ে এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা ও ধারাবাহিক ভাবে এমন উদ্যোগ নেয়া হবে বলে জানান উদোক্তাগণ।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

“তারুণ্যের উৎসবে রক্তদানে উচ্ছিসিত শিক্ষার্থীবৃন্দ

আপডেট সময় : ০৪:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫