ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আদিবাসী পল্লীতে সন্ত্রাসী হামলা ও আদিবাসী নারীকে নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৪:০২:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজারহাটা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের নেতৃত্বে ৩ জানুয়ারি ২০২৫ রাজা বিরাট আদিবাসী পল্লীতে সন্ত্রাসী হামলা বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ফিলোমিনা হাঁসদা’কে নির্যাতনকারী ভূমিদস্যুদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ জানুয়ারী সোমবার সকাল ১০ টায় সাহের বাজার জিরো পয়েন্টে ছোটন সরদাদের সভাপতিত্বে, হিউম্যান রাইটস ডিফেন্ডাস ফোরাম রাজশাহীর উদ্যোগে- গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজারহাটা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের নেতৃত্বে ৩ জানুয়ারী ২৫, রাজা বিরাট আদিবাসী পল্লীতে সন্ত্রাসী হামলা, বসত বাড়ীতে অগ্নিসংযোগ ও ফিলোমিনা হাঁসদাকে নির্যাতনকারী ভূমি দস্যুদের গ্রেফতার এবং বিচারের দাবীতে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয় ।

গত ৩ জানুয়ারী ২০২৫ আদিবাসীদের জমি দখল করে জমি ভরাট করার সময় বাধা দিলে চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার লোকজন দ্বারা ফিলোমিন হাঁসদাতে নিকোলাস মুর্মুসহ অনেকেই হামলার শিকার হোন। পরে ফিলোমিনা হাঁসদাকে যখম অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়াতে ভর্তি করা হয়।

ফিলোমিনা হাঁসদার ছেলে বিটিশ সরেন জানান, ঐদিন দিবাগত রাতে তাদের বাড়ীতে অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকান্ড চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন করে।

তিনি আরো বলেন, গ্রাম সংলগ্ন আদিবাসীদের প্রায় ২৫০ বিখা জমি রয়েছে। সেখানে চেয়ারম্যান তার ১৬ শতক জমি রয়েছে বলে দাবী করেনা । আমরা এই সকল ভূমিদস্যুদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে মানববন্ধন থেকে হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের নেতৃবৃন্দ বলেন, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং আইনের আওতায় এনে বিচার ও ক্ষতিগ্রস্থ পরিবারের পূর্ণ বাসন করে দিতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ক্ষতিপুরন দিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার,বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী বরজাহান, সমাজকর্মী আন্দ্রিয়াস বিশ্বাস সহ বিভিন্ন গ্রাম থেকে আগত নেতৃবৃন্দ।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আদিবাসী পল্লীতে সন্ত্রাসী হামলা ও আদিবাসী নারীকে নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন

আপডেট সময় : ০৪:০২:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫