ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী মাসে প্রতিষ্ঠিত হবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, জানালেন উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ২৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী মাসে প্রতিষ্ঠিত হবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন এই অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে। সোমবার ঢাকার রেলভবনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কর্মপরিধি তুলে ধরে উপদেষ্টা বলেন, এই অধিদপ্তর গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে সহায়তা, আহতদের পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের সার্বিক বিষয় নিয়ে কাজ করবে।

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের আর্থিক সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, সরকার শহিদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পর্যায়ক্রমে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ প্রদান করবে। আগামী সপ্তাহ থেকে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের মাঝে ২৩২ কোটি ৬০ লক্ষ টাকা বিতরণ কার্যক্রম শুরু হবে। এই বরাদ্দ থেকে প্রতিটি শহিদ পরিবারের জন্য ১০ লক্ষ টাকা সঞ্চয়পত্র রাখা হবে।

মোট বরাদ্দের বাকি ৪০৫ কোটি ২০ লক্ষ টাকা ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই মাসে দেওয়া হবে। এই অর্থ থেকে প্রতিটি শহিদ পরিবারকে ২০ লক্ষ টাকা দেওয়া হবে। আহতের ধরন বিবেচনা করে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক সহায়তাও প্রদান করা হবে। এ ছাড়া, আগামী জুলাই মাস থেকে গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের মাসিক ভাতা প্রদান করা হবে।

প্রেস ব্রিফিংয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগামী মাসে প্রতিষ্ঠিত হবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, জানালেন উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫