ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘উত্তরা এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবিতে রাজশাহীতে স্মারকলিপি পেশ

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৪:২০:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী থেকে পাবর্তীপুর রুটে চলাচলকারী ‘উত্তরা এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলের প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপকের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দাখিল করা হয়। এর আগে রেল ভবনের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে রাজশাহী জেলা ক্যাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি শম সাজু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক জামাত খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) রাজশাহীর সাংগঠনিক সম্পাদক জিয়াউল গণি সেলিম, রাজশাহী জেলা সুজনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম, রাজশাহী ওয়েব’র সভাপতি আঞ্জুমান আরা লিপি, রাজশাহী সার্ভে ইনস্টিউটের সাবেক অধ্যক্ষ মাহমুদ হোসেন, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক গোলাম নবী রনি, নারী শিল্প উদ্যোক্তার চেয়ারম্যান সেলিনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে পার্বতীপুর রুটে চলাচল করত। ফলে ওই এলাকার ছাত্র-ছাত্রী, বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী, অসুস্থ ব্যক্তি, চাকুরীজীবী এবং সাধারণ মানুষ চলাচলের সুবিধা পেয়ে আসছিল। কিন্তু ট্রেনটি অযৌক্তিক কারণে বন্ধ হয়ে যাওয়ায় এসব সুবিধা ভোগকারী যাত্রীরা নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছেন। যাত্রীরা যাতায়াতের ক্ষেত্রে চরম অসুবিধার মধ্যে পড়েছেন।

তারা দ্রুতই এই ট্রেন চালু করে ওই অঞ্চলের নাগরিকদের সেবা প্রদান নিশ্চিতের দাবি জানান। আগামী ১৫ দিনের মধ্যেই এই ট্রেন চালুতে উদ্যোগ নেওয়া না হলে রাজশাহীবাসী কঠোর কর্মসূচি দেবে বলেও  হুশিয়ারি দেওয়া হয়।

পরে রেলওয়ের জিএমবে স্মারকলিপি প্রদান করা হয়। পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম ট্রেনটি চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর কথা বলে পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী রহনপুরগামী আরেকটি লোকাল ট্রেন বন্ধ করা হয়।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘উত্তরা এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবিতে রাজশাহীতে স্মারকলিপি পেশ

আপডেট সময় : ০৪:২০:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪