ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার চিকিৎসার জন্য মেডিকেল দল গঠন রুটিন বিষয়: বিএসএমএমইউ উপাচার্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ যে মেডিকেল দল গঠন করেছে, সেটি একটি নৈমিত্তিক (রুটিন) বিষয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমান। তাই এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে উপাচার্য এই কথা বলেন। উপাচার্যের এই বক্তব্য প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়।

উপাচার্যের বরাত দিয়ে প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য আজ (মঙ্গলবার) একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এটি একটি নৈমিত্তিক বিষয়। রাষ্ট্র ও সরকারপ্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিকেল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টার চিকিৎসার জন্য মেডিকেল দল গঠন রুটিন বিষয়: বিএসএমএমইউ উপাচার্য

আপডেট সময় : ০২:১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪