ঢাকা ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আখের ভালো হবে না: রাজশাহীতে রিজভী

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ০৫:০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, যারা শেখ হাসিনা কে আশ্রয় দিচ্ছেন তারা যদি তার কথা শুনে বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন তাহলে আখেরে ভালো হবে না। এটা নেপালও না ভুটানও না এটা বাংলাদেশ। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর ভুবন মোহন পার্কে আমরা বিএনপি পরিবার শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সমাবেশে তিনি একথা বলেন।

এ সময় তিনি শেখ হাসিনা হাজার হাজার টাকা উন্নয়নের নামে ঋণ নিয়ে লোপাটের চিত্র তুলে ধরে বলেন, ঘনিষ্ঠজনদের দিয়ে শেখ হাসিনা কালো টাকা আয়ের সুযোগ করে দিয়েছেন বিদেশে সেই টাকা রেখে আসার জন্য। বিপদে পড়লে যেন তিনি নিতে পারেন। যারা তার পক্ষে ছিল তাদের তিনি অবাধে লুটপাটের সুযোগ করে দিয়েছেন।

তিনি আরও বলেন, ড. ইউনুসের অন্তর্র্বতীকালীন সরকারে ফ্যাসিবাদের দোসর রেখে সংস্কার সফল হবে না। এই বিষয়টি ড. ইউনুস কে স্মরণ রাখতে হবে।

রিজভী বলেন, এই সরকার অস্ত্রের লাইসেন্স বাতিল করলেও অস্ত্র উদ্ধার করতে পারেনি। এগুলো এখনো যুবলীগ ছাত্রলীগের কাছে আছে। এই অস্ত্র উদ্ধার করতে হবে। না হলে আবার অস্থিতিশীলতা তৈরি করা হবে।

সমাবেশের শেষে তিনি শহীদ পরিবার ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আখের ভালো হবে না: রাজশাহীতে রিজভী

আপডেট সময় : ০৫:০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪