ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নবীকে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোপ

খ্রীষ্টফার জয়
  • আপডেট সময় : ১২:২৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহীর সাধারণ শিক্ষার্থীসহ মুসলিম জনতা।

শুক্রবার জুমার নামাজ শেষে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট বড় মসজিদের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সাহেববাজার জিরোপয়েন্টে এসে শেষ হয়। এখানে মিছিলে অংশগ্রহণকারীদের নিয়েই বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, কখনোই কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা উচিত নয়। অথচ সেই ধর্মীয় শিষ্টাচার না মেনে মহানবীকে (স.) নিয়ে কটূক্তি করা হয়েছে। যা কোনো মুসলিমের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। এ সময় বক্তারা ভারত সরকারকে হুঁশিয়ার করে দিয়ে প্রিয় মহানবীকে (সা.) ব্যঙ্গকারীদের ফাঁসি দাবি জানান।

অন্যথায় বাংলাদেশে ভারতীয় যেসব দূতাবাস আছে সেগুলো ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়। সে সাথে ভারতীয় সব পণ্য বয়কটের হুঁশিয়ারিও দেওয়া হয় সমাবেশ থেকে। এছড়া এই ঘটনার পর ভারতের মাইনরিটি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা দেওয়ারও দাবি জানানো হয়।

প্রসঙ্গনিউজ২৪/জে.সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নবীকে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোপ

আপডেট সময় : ১২:২৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪